News Flash

  • Home
  • দেশ
  • দূরদর্শী প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বেরই পরিণাম ১০০ কোটি টিকাকরণ : মান্ডব্য
Image

দূরদর্শী প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বেরই পরিণাম ১০০ কোটি টিকাকরণ : মান্ডব্য

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): কোভিড-টিকাকরণে রেকর্ড গড়েছে ভারত। বৃহস্পতিবার দেশব্যাপী টিকাকরণ অভিযানে ১০০-কোটির মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। এই সাফল্যের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মনসুখ জানিয়েছেন, দূরদর্শী প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বেরই পরিণাম এই সাফল্য।বৃহস্পতিবার সকালেই ১০০-কোটি টিকাকরণের মাইলফলকে পৌঁছেছে ভারত। এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে জানান, “অভিনন্দন ভারত! দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোগ্য নেতৃত্বেরই পরিণাম এটি।” এদিন সকালে দিল্লির কোভিড-১৯ ওয়ার রুমেও যান মনসুখ। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণও। স্বাস্থ্যকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন মনসুখ মান্ডব্য। টুইটে মনসুখ মান্ডব্য এদিন আরও লেখেন, “আমাদের কোভিড যোদ্ধা, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের কুর্নিশ। আপনাদের দিন-রাত পরিশ্রমেই এই প্রাপ্তি।”হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপের তদন্তে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন রাম জন্মভূমি সেবা সমিতির সম্পাদক

অযোধ্যা, ১ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরের অনুদান ও তহবিল তছরুপের অভিযোগে চলা তদন্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ…

ByBySandeep Biswas Jul 1, 2026

আরজি কর আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাজ্য সরকারের অনুমোদন পেল ইডি

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুল আলোচিত কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন…

ByByNews Desk Jul 1, 2026

সুরাটে ‘ভূতুড়ে’ উচ্ছেদকাণ্ডে ৫ ইঞ্জিনিয়ার বরখাস্ত, তদন্তের নির্দেশ; হাইকোর্টের নজরদারি জারি

সুরাট, ১ জুলাই (আইএএনএস): গুজরাটের সুরাটে নাসিরনগর এলাকায় শতাধিক বাড়ি ভাঙার বিতর্কিত ঘটনায় পাঁচজন সিভিল ইঞ্জিনিয়ারিং আধিকারিককে অবিলম্বে…

ByByNews Desk Jul 1, 2026

জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন, প্রযুক্তিনির্ভর সুশাসনে প্রধানমন্ত্রীর ভাবনা বদলে দিয়েছে জনপরিষেবা: রাজস্থানের মুখ্যমন্ত্রী

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে (আরআইসি) বুধবার ২৯তম জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top