News Flash

  • Home
  • বাণিজ্য
  • বন্যা-কবলিত এলাকা পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর, শাহ জানালেন কোনও পর্যটকের মৃত্যু হয়নি
Image

বন্যা-কবলিত এলাকা পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর, শাহ জানালেন কোনও পর্যটকের মৃত্যু হয়নি

দেহরাদূন, ২১ অক্টোবর (হি.স.): প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার আকাশপথে উত্তরাখণ্ডের বর্ষণ-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমীত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৬৪ জনের মৃত্যু হয়েছে। ১১ জনেরও বেশি মানুষ নিখোঁজ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, কোনও পর্যটকের মৃত্যু হয়নি।
এদিন দুপুরে দেহরাদূনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শেষ জানিয়েছেন, “মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে। ১১ জনেরও বেশি নিখোঁজ। দু”টির মধ্যে একটি ট্রেকিং দলের খোঁজ মিলেছে। নৈনিতাল, আলমোরা ও হাল্দওয়ানিতে রাস্তা পরিষ্কার করা হয়েছে। ৮০ শতাংশ মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, “কোনও পর্যটকের মৃত্যু হয়নি। মোতায়েন রয়েছে ১৭টি এনডিআরএফ টিম, ৭টি এসডিআরএফ টিম, ৫০ হাজারের বেশি পুলিশ কর্মী।” স্বরাষ্ট্রমন্ত্রীর আরও সংযোজন, “উত্তরাখণ্ড বিপর্যয় নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছি। এখন চারধাম যাত্রাও শুরু হয়েছে।”

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top