News Flash

  • Home
  • প্রধান খবর
  • Women in the blockade movement : পূর্ব হুড়ুয়ায় রাস্তার দাবীতে অবরোধ আন্দোলন মহিলাদের
Image

Women in the blockade movement : পূর্ব হুড়ুয়ায় রাস্তার দাবীতে অবরোধ আন্দোলন মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ পূর্ব হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের টিলাগাঁও ২ নং ওয়ার্ড এলাকায় রাস্তার দাবিতে পথ অবরোধে শামিল হল এলাকার প্রমিলা বাহিনী৷ ‘রাস্তা নাই ভোট নাই রাস্তা দাও ভোট নাও’এই শ্লোগানকে সামনে রেখে এলাকার যুব সমাজ সহ প্রমিলা বাহিনীর রাস্তা অবরোধ৷ বেহালা গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ প্রমিলা বাহিনীর৷ঘটনা উত্তর জেলার ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকের অধীন পূর্ব হুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের টিলাগাঁও ২ নং ওয়ার্ড এলাকায়৷


এলাকাবাসীর দাবি যুগ যুগ ধরে তারা বঞ্চনার শিকার৷ভোট আসলেই নেতা আমলারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন৷কিন্তু ভোট বৈতরণী পেরিয়ে গেলেই আর কারোর দেখা পাওয়া যায় না৷বেহাল রাস্তা সংস্কার এবং ঢালাই রাস্তা নির্মাণের দাবিতে শনিছড়া বাজার থেকে কালাছড়া যাওয়ার রাস্তাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার যুব সমাজসহ প্রমিলা বাহিনী৷মূলত পূর্বহুড়ুয়া গ্রাম পঞ্চায়েতের টিলাগাঁও এলাকায় প্রায় ৯০ শতাংশ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বসবাস৷


৩৬০ পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন থেকে ভগ্ণদশায় পরিণত৷বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে দাঁড়ায় এলাকাবাসীর৷তাছাড়া এই গ্রামটির ভেতরেই রয়েছে একটি উচ্চ বুনিয়াদি বিদ্যালয় , মণিপুরী সম্প্রদায়ের দুটি ধর্মীয় স্থান ,রয়েছে একটি প্রাথমিক চিকিৎসালয় এবং নদীয়াপুর স্টেশনে যাতায়াতের একমাত্র রাস্তা এটি৷বর্ষাকালে সুকল পড়ুয়া ছাত্র ছাত্রীরা নানা অসুবিধার সম্মুখীন হতে হয়৷তাই এ বিষয়ে পূর্ব হুড়ুয়া ২ নং ওয়ার্ডের গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক আধিকারিক এর নিকট ঢালাই রাস্তা নির্মাণের জন্য বারবার আবেদন জানালেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী৷বাধ্য হয়ে তারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ,এবং রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিসহ পাকা রাস্তা তৈরির আবেদন জানান৷ বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা৷অন্যথায় ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেন টিলাগাঁও এলাকার জনগণ৷

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top