News Flash

  • Home
  • বিদেশ
  • Congress to take up the strategy : পুর নির্বাচনকে সামনে রেখে দলকে সাজিয়ে তোলার রণকৌশল নিতে কংগ্রেসের বৈঠক
Image

Congress to take up the strategy : পুর নির্বাচনকে সামনে রেখে দলকে সাজিয়ে তোলার রণকৌশল নিতে কংগ্রেসের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ আসন্ন শারদ উৎসবের পর ঘোষণা করা হতে চলেছে পুর নির্বাচন৷ তাই ইতিমধ্যে সব রাজনৈতিক দল সাংগঠনিক দিক সাজিয়ে তুলতে চলেছে৷ পুর নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়া বীরজিৎ সিনহা নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলতে রণকৌশন তৈরি করেছে৷


রবিবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় বৈঠক সংঘটিত করে প্রদেশ কংগ্রেস৷ বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি বলেন তিনি সভাপতি পদ গ্রহণ করে এদিন প্রথমবার বৈঠকে বসেছেন৷ বৈঠকে আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন সমস্যার নিয়ে কংগ্রেসের কর্মী-সমর্থকদের সাথে আলোচনা করা হয়৷ এবং আগরতলা পুর নিগমে মানুষের কি সমস্যা রয়েছে সেই বিষয়ে অবগত হয়েছেন৷


এর উপর একটি দাবি সনদ তৈরি করা হবে৷ মানুষ যেহেতু সরকারকে কর দিয়ে সুবিধা পাচ্ছে না তাই আন্দোলনের নামা ছাড়া আর কোন পথ নেই৷ মানুষের সুবিধাগুলি মানুষ ফিরে পাওয়ার জন্য সদর এলাকায় ১৪ টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি ওয়ার্ডে বিজেপি সাথে মোকাবিলা করা হবে বলে জানান তিনি৷ এবং আগামী নির্বাচনে কিভাবে দল লড়াই করবে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বীরজিৎ সিনহা৷ এদিন বৈঠকে ব্লক কংগ্রেসের সভাপতিরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top