News Flash

  • Home
  • Uncategorized
  • চান্নির সঙ্গে বৈঠক, সম্ভবত প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকছেন সিধু
Image

চান্নির সঙ্গে বৈঠক, সম্ভবত প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকছেন সিধু

চণ্ডীগড়, ৩০ সেপ্টেম্বর (হি.স) : বৃহস্পতিবার বিকালে চণ্ডীগড়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্‍ সিং চান্নির সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা নভজ্যোত্‍ সিং সিধু। সূত্রের খবর, এদিন চান্নির সঙ্গে তাঁর বৈঠকের পরে অনেকেই মনে করছেন, সিধু হয়তো প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নাও ছাড়তে পারেন। ২০২২ সালে পঞ্জাবে বিধানসভা ভোট হবে। এদিন সকালে সিধুর ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতাও বলেন, প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক সিধুর নেতৃত্বেই সম্ভবত আগামী বছরে ভোটে লড়বে কংগ্রেস।

এদিন দুপুরে সিধু টুইট করে বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে আলোচনার জন্য ডেকেছেন। তাঁর সঙ্গে যে কোনও বিষয় নিয়েই আমি কথা বলতে পারি।’ সিধুর উপদেষ্টা মহম্মদ মুস্তাফা বলেন, ‘শীঘ্রই সব বিতর্কের অবসান হবে।’ পরে তিনি বলেন, ‘সিধু অনেকসময় আবেগের বশে কাজ করেন। কংগ্রেস নেতৃত্ব সেকথা জানে। অমরিন্দর সিং তো দলের নেতাদের গুরুত্বই দেন না। সিধু সেরকম নন।’ শোনা যায়, নতুন মখ্যমন্ত্রী চরণজিত্‍ সিং চান্নি রাজ্য সরকারের কয়েকটি উঁচু পদে এমন কয়েকজনকে নিয়োগ করেছিলেন যাঁদের সিধুর পছন্দ হয়নি। সেজন্যই তিনি দলীয় পদ ছেড়েছিলেন।


পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিংকেও নিয়ে চলছে জল্পনা। তিনি দিল্লিতে এসে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এই খবর শোনার পরে অনেকের ধারণা হয়, বিক্ষুব্ধ অমরিন্দর বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও বৃহস্পতিবার তিনি বলেছেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। তবে কংগ্রেসেও আর থাকবেন না। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য অমিত শাহের সমালোচনা করেছে কংগ্রেস। পঞ্জাবে বিধানসভা ভোটের কয়েক মাস বাকি থাকতে তাঁকে সরিয়ে কংগ্রেস হাইকম্যান্ড দলিত চরণজিত চান্নিকে মুখ্যমন্ত্রী করায় ক্ষুব্ধ, অপমানিত বোধ করছেন অমরিন্দর।

অমিত শাহের বৈঠকের পর অমরিন্দর ট্যুইট করেন, তাঁরা দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করেছেন। তাঁকে নয়া কৃষি আইন বাতিল, ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করে সমস্যা সমাধানের আবেদন করেছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top