News Flash

  • Home
  • Uncategorized
  • মদনের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ, প্রিয়াঙ্কা বললেন ইভিএম কারচুপি হচ্ছে
Image

মদনের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ, প্রিয়াঙ্কা বললেন ইভিএম কারচুপি হচ্ছে

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অভিযোগ করলেন, ইভিএম কারচুপিরও। বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই একের পর বুথে ঘুরে বেড়ান প্রিয়াঙ্কা। সকালেই তিনি অভিযোগ করেন, ভবানীপুরের অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডে বুথ জ্যাম করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ করেন প্রিয়াঙ্কা। বিজেপি প্রার্থীর অভিযোগ, ”১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপি হচ্ছে। ভবানীপুরের ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে কারচুপির চলছে।” যদিও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ উড়িয়ে তৃণমূলের ফিরহাদ হাকিম বলেন, ”লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ করছে বিজেপি।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top