News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তায় খামতি নেই, ভবানীপুরে কড়া নিরাপত্তা পুলিশের
Image

নিরাপত্তায় খামতি নেই, ভবানীপুরে কড়া নিরাপত্তা পুলিশের

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): ভবানীপুরে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ভবানীপুরে উপ-নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা পুলিশের। বুধবার রাত থেকেই শুরু হয়ে নাকা চেকিং শহর জুড়ে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কলকাতা পুলিশের তরফেও চালানো হয় কড়া পাহারা। ভবানীপুর কেন্দ্রের প্রহরায় রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিক। ১৪ জন ডেপুটি কমিশনার। ১৪ জন অ্যাসিস্টেন্ট কমিশনার।

পাশাপাশি রয়েছে ৯টা স্ট্রাইকিং ফোর্স, ১৩ টা কুইক রেসপন্স টিম, ৯ ফ্লাইং স্কোয়াড। প্রস্তুত র‍্যাফও। র‍্যাফে রয়েছেন মহিলা অফিসারও। চলছে রিভার প্যাট্রোলিং। ৩৮ টি জায়গায় পিকেট করা হয়েছে । ভোর সাড়ে ৫টা থেকে ডেপ্লয় রয়েছে ১০০ জন ট্রাফিক সার্জেন । ভবানীপুর কেন্দ্রেই শুধু করা হয়েছে ৭টা নাকা পয়েন্ট। যে যে রাস্তায় পুলিশের বড় গাড়ি প্রবেশ করতে পারবে না সেই রাস্তায় রয়েছে বাইক বাহিনী। পাশাপাশি ভবানীপুরের একাত্তর নম্বর ওয়ার্ড এর বুথগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বুধবার রাতেই আরও কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top