News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি থামতেই সূর্যের দেখা, রোদ ঝলমলে আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
Image

বৃষ্টি থামতেই সূর্যের দেখা, রোদ ঝলমলে আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): আপাতত দুর্যোগের দিন শেষ, বৃষ্টি বিদায় নিয়েছে কলকাতা থেকে। বৃহস্পতিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বঙ্গোপসাগরের নিম্নচাপ চলে গিয়েছে ঝাড়খণ্ডে। তাই বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের বেশির ভাগ জেলায় আবহাওয়ার উন্নতি হয়েছে। তবে নিম্নচাপটি ঝাড়খণ্ডের উপরে থাকায় পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় গুলাব-এর প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে না-পড়লেও, নিম্নচাপের সৌজন্যে মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে। অবশেষে বৃহস্পতিবার সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। রোদ ঝলমলে আকাশ জানান দিচ্ছে, বৃষ্টির দিন আপাতত শেষ। তবে, বৃষ্টি থেমে গেলেও, কলকাতার যে সমস্ত এলাকায় এখনও জল জমে রয়েছে, সেখানকার মানুষজনের মাথায় হাত।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top