News Flash

  • Home
  • Uncategorized
  • লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : মঙ্গলবার কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯২ তম জন্মদিন। ট্যুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, “শ্রদ্ধেয় লতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুরেলা কণ্ঠ বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়। তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর নম্রতা এবং আবেগের জন্য সম্মানিত। ব্যক্তিগতভাবে, তাঁর আশীর্বাদ মহান শক্তির উৎস। আমি লতা দিদির দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি। এদিকে, প্রায় দুই দশকেরও আগে রেকর্ড করা গান মুক্তি পাচ্ছে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিনের দিন। চিত্র পরিচালক, সুরকার বিশাল ভরদ্বাজ ও বর্ষীয়ান গীতিকার গুলজার এমনটাই ঘোষণা করেছেন। বিশাল ভরদ্বাজ ও গুলজারের যৌথ উদ্যোগে তৈরি গানে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর। গানটির নাম, ‘ঠিক নহি লগতা’। তৈরি হয়েছিল ২৬ বছর আগে একটি সিনেমার জন্য। কিন্তু নানা কারণে তা মুক্তি পায়নি সেই সময়ে। মঙ্গলবার, তাঁর জন্মদিনেই মুক্তি পাচ্ছে সেই গান।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top