News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবার থেকে কলকাতা পুরসভার টিকা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের
Image

বুধবার থেকে কলকাতা পুরসভার টিকা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার থেকে কলকাতা পুরসভার তরফে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের টিকা দেওয়া শুরু হচ্ছে। ৮ অক্টোবর পর্যন্ত চলবে পড়ুয়াদের টিকাকরণ। গত সপ্তাহে স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের দ্রুত টিকাকরণ করতে হবে। যেহেতু রাজ্য সরকার লক্ষ্যমাত্রা ধার্য করেছে পুজোর পর কলেজ ও বিশ্ববিদ্যালয় ও স্কুল খোলার আগেই টিকাকরণ করা হবে, তাই এই সিদ্ধান্ত।

সমস্ত জেলা প্রশাসনের কাছেই গিয়েছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার নির্দেশ গিয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী আগামী যেহেতু কোভ্যাকসিনকে হু এখনও ছাড়পত্র দেয়নি, তাই কোভিশিল্ড টিকাই ছাত্র সমাজকে দেবে স্বাস্থ্য দফতর। তবে লাইনে গিয়ে ভিড় করে নয় সংশ্লিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণের কেন্দ্র সম্পর্কে জানতে পারবে পড়ুয়ারা। একদিনে সর্বোচ্চ ৩০ জন পড়ুয়াকে টিকা দেওয়া হবে। এর সঙ্গেই স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি হাসপাতালের টিকাকেন্দ্র এবং কলকাতা পুরসভা আয়োজিত শিবিরেও পড়়ুয়াদের টিকা দেওয়া হবে। তবে কতজনকে আর কোথায় দেওয়া হবে তার খুঁটিনাটি তথ্য দেবে নির্দিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়। টিকাকরণের পুরো প্রক্রিয়া নজরদারি চালাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। অর্থাৎ পড়ুয়াদের টিকাকরণের সমস্ত দায়িত্বে থাকতে চলেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top