News Flash

  • Home
  • Uncategorized
  • বুস্টার ডোজ নিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন
Image

বুস্টার ডোজ নিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : করোনাভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার বিকেলে হোয়াইট হাউসে বুস্টার ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা নেন তিনি। এর আগে তিনি ফাইজার বায়োটেকনিকের দুটি ডোজই করোনা টিকা হিসেবে গ্রহণ করেছিলেন।

এই বুস্টার ডোজ প্রসঙ্গে টিকা নেওয়ার পর মার্কিন রাষ্ট্রপতি একটি টুইট করে জানান, ‘যাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সবথেকে বেশি তাদের অবশ্যই বুস্টার ডোজ গ্রহণ করা উচিত। এই বুস্টার ডোজ তাঁদের আরও বেশি সুরক্ষা দেবে। এই ব্যাপারে সাধারণ মানুষকে আরও বেশি উৎসাহিত করতে আমি বুস্টার ডোজ গ্রহণ করলাম।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনও ভ্যাকসিনের একটি ডোজও গ্রহণ করেননি। এর ফলে দেশজুড়ে করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ৭৭ শতাংশ মানুষ এখন পর্যন্ত করোনা টিকার আওতায় এসেছেন। তবে এখনও প্রায় এক-চতুর্থাংশ মানুষ টিকা নেননি। তারা মূলত টিকা নিতে অনিচ্ছুক।
উল্লেখ্য, ২০২০-এর ডিসেম্বরে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন মার্কিন রাষ্ট্রপতি। তার ঠিক ৩ সপ্তাহ পরে অর্থাৎ ২০১২-এর জানুয়ারিতে নেন দ্বিতীয় ডোজ। দ্বিতীয় নেওয়ার প্রায় আট মাসের মাথায় বুস্টার ডোজ নিলেন তিনি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top