News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বনধ সফল, কৃষকদের পূর্ণ সমর্থন মিলেছে : রাকেশ টিকাইত
Image

ভারত বনধ সফল, কৃষকদের পূর্ণ সমর্থন মিলেছে : রাকেশ টিকাইত

গাজিপুর, ২৭ সেপ্টেম্বর (হি.স.): কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনের ডাকা ‘ভারত বনধ’-কে সফল আখ্যা দিলেন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। তাঁর মতে, কৃষকদের পূর্ণ সমর্থ পেয়েছি আমরা। একইসঙ্গে সোমবার তিনি ফের জানিয়েছেন, “সরকারের সঙ্গে আলোচনা করতে আমরা প্রস্তুত, কিন্তু আলোচনা তো হচ্ছেই না।” সোমবার ভারতের কোনও কোনও রাজ্যে ‘ভারত বনধ’-এর ভালো প্রভাব লক্ষ্য করা গিয়েছে, কোনও কোনও রাজ্যে আবার মিশ্র প্রভাব পরিলক্ষিত হয়েছে।

হরিয়ানা, পঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ‘ভারত বনধ’-এর ভালো প্রভাব দেখা গিয়েছে। বনধ সমর্থকরা রেল অবরোধ করেন, সড়কও অবরুদ্ধ করেন। দক্ষিণ ভারতের রাজ্যেও ভারত বনধ-এর ভালো প্রভাব ছিল। পশ্চিমবঙ্গে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সার্বিক বিচারে ‘ভারত বনধ’-কে সফল বলেছেন রাকেশ টিকাইত। এদিন উত্তর প্রদেশ সরকারকেও আক্রমণ করেছেন টিকাইত। তিনি বলেছেন, “তিনি (যোগী আদিত্যনাথ) ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আখের মূল্য ৩৭৫ থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হবে, কিন্তু মাত্র ২৫ টাকা বৃদ্ধি করেছেন তিনি। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এমএসপি হারে ফসল বিক্রি হচ্ছে না।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top