News Flash

  • Home
  • দিনের খবর
  • Another trafficker caught : ব্রাউন সুগার পাচারের অভিযোগে পুলিশের জালে আটক এক পুলিশকর্মী সাথে ধৃত আরও এক পাচারকারী
Image

Another trafficker caught : ব্রাউন সুগার পাচারের অভিযোগে পুলিশের জালে আটক এক পুলিশকর্মী সাথে ধৃত আরও এক পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ সেপ্ঢেম্বর৷৷ ব্রাউন সুগার পাচারের পথে দামছড়া থানাধীন কার্গিল টিল্লা এলাকা থেকে পুলিশের জালে আটক এক পুলিশ কর্মী৷ধৃত পুলিশ কর্মীর নাম সুদীপ নাথ(৩৫)৷সে ধর্মনগর রেলস্টেশনে জিআরপি তে কর্মরত ছিল৷সাথে আটক দীপক দাস(২৮) নামের অপর এক নেশা কারবারি৷ তাদের কাছ থেকে মোট ১৫০ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করেছে দামছড়া থানার পুলিশ৷সাথে আটক একটি মটর সাইকেল ও দুটি মোবাইল ফোন৷দামছড়া থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে ধৃতদের আদালতে সোপর্দ করেছে৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার পানিসাগর মহকুমাধীন দামছড়া থানার ওসি অমল দেববর্মার বুদ্ধিমত্তায় ১৫০ কৌটা ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে দামছড়া থানার পুলিশ৷ ধৃতদের মধ্যে রয়েছে রাজ্য পুলিশের এক পুলিশ কর্মী৷ধৃত পুলিশ কর্মী ধর্মনগর রেলস্টেশনে জিআরপি তে কর্মরত সুদীপ নাথ(৩৫) পিতা সুনির্মল নাথ৷বাড়ি বাগবাসা থানা এলাকায়৷ধৃত অপর নেশা কারবারি দীপক দাস(২৮) পিতা সীতেশ দাস৷বাড়ি ধর্মনগর থানাধীন পূর্ব হুরুয়া এলাকায়৷গতকাল বিকেল বেলা দামছড়া থানার ওসি অমল দেববর্মা ক্রেতা সেজে পুলিশ কর্মী সুদীপ নাথের সাথে কথা বলেন, এবং ব্রাউন সুগার ক্রয় করবেন বলে তাদেরকে দামছড়া এলাকায় আসার কথা বলেন৷ তারপর পুলিশ কর্মী সুদীপ নাথ তার এক সহযোগী দীপক দাসকে নিয়ে ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে দামছড়ায় আসে৷দামছড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী সানীয় থানা এলাকার কার্গিল টিল্লা এলাকা থেকে ১৫০ কৌটা ব্রাউন সুগার সহ পুলিশ কর্মী সুদীপ নাথ ও দীপক দাসকে হাতে নাতে আটক করে৷সাথে আটক করা হয় একটি টিভিএস আপাচি বাইক৷ উদ্ধার করা হয় দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন৷ তারপর দামছড়া থানার পুলিশ ১৫০ কৌটা ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে তাদের হেফাজতে নিয়ে নেয়৷সাথে সানীয় থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দেয় পুলিশ৷


এদিকে পুলিশ সূত্রে জানা যায়, ব্রাউন সুগার পাচারের ধৃত মূল অভিযুক্ত সুদীপ নাথ একজন এসপিও পুলিশ কর্মী৷সে দীর্ঘদিন যাবৎ সরকারি দ্বায়িত্ব এড়িয়ে নেশা বানিজ্যের সাথে জড়িয়ে পড়েছিল৷ বর্তমানে উত্তর জেলা সহ আশপাশ এলাকায় ব্রাউন সুগার পাচারের মাষ্টার মাইন্ড হিসেবে পরিচিত লাভ করেছিল সুদীপ৷আর এই খবর জেলার পুলিশের সকল স্তরের জানা৷ কিন্তু এতদিন তথ্য প্রমানের অভাবে সুদীপকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ অবশেষে গতকাল হাতেনাতে আটক হয় নেশা পাচারের ফুলে ফেঁপে উঠা পুলিশ কর্মী সুদীপ নাথ৷
অপরদিকে আজ ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে দামছড়া থানার পুলিশ৷

Releated Posts

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পলাতক পাথর খাদান মালিক ‘স্টোন ব্যারন’ টুলু মণ্ডলের দ্বিতীয় সম্পত্তিতে পুলিশের তল্লাশি

কলকাতা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পলাতক পাথর খাদান মালিক টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের সঙ্গে যুক্ত আরও একটি সম্পত্তিতে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top