News Flash

  • Home
  • বিদেশ
  • নবান্নে মমতা-অভিষেকের সঙ্গে একান্ত বৈঠকে প্রশান্ত কিশোর, মন্দিরে পঞ্চপ্রদীপ হাতে আরতি
Image

নবান্নে মমতা-অভিষেকের সঙ্গে একান্ত বৈঠকে প্রশান্ত কিশোর, মন্দিরে পঞ্চপ্রদীপ হাতে আরতি

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : সোমবার আচমকাই নবান্নে এলেন প্রশান্ত কিশোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক সারলেন ভোটকুশলী। সঙ্গে ছিলেন ভাইপো তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পঞ্চপ্রদীপ হাতে আরতি করেন তাঁরা।

নবান্ন থেকে বাবুল সুপ্রিয় বেরিয়ে যাওয়ার পরই তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। তবে কী নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠক তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, নবান্ন থেকে ভবানীপুরের শীতলা মন্দিরে যান তৃণমূলনেত্রী। সেখানেও তাঁর সঙ্গে ছিলেন পিকে এবং অভিষেক। পঞ্চপ্রদীপ হাতে পিকে-কে সন্ধ্যারতি করতেও দেখা যায়। আরতি করেন অভিষেকও। মমতা নিজেই প্রদীপ হাতে ধরিয়ে দেন পিকের। এরপর তাঁকেও আরতি করতে দেখা যায়। পুজো শেষে তিনি এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন।

এদিন দুপুরে নবান্নে এসেছিলেন বাবুল। মমতা, অভিষেক এবং ডেরেক ও ব্রায়েনের সঙ্গে বৈঠক করেন আসানসোলের সাংসদ। তার পর ডেরেককে সঙ্গে নিয়ে বেরিয়ে যান তিনি। এর পরই নিজের ঘরে পিকে এবং অভিষেকের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল। আর সেই দায়িত্ব অভিষেকের কাঁধে তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী। সংগঠন বৃদ্ধি নিয়ে পিকের সঙ্গে শলা-পরামর্শ করতে দেখা গিয়েছে অভিষেককে। এবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন পিকে। যা নিয়ে বাড়ছে জল্পনা।

প্রসঙ্গত, অতি সম্প্রতি দিল্লিতে অভিষেক দু’ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের। দীর্ঘ জেরার পর ইডির অফিস থেকে বেরিয়ে সদর্পে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন, দেশের যে সমস্ত জায়গায় বিজেপি রয়েছে, সেখানেই তৃণমূল কংগ্রেস যাবে এবং ২০২৪ সালে বিজেপিকে হারাবে বলেও ঘোষণা করেন তিনি। সেই ঘোষণার রেশ মিটতে না মিটতেই পিকের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক জল্পনা বৃদ্ধি করেছিল রাজনৈতিক মহলে।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top