News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Housewife was found hanging : বিলোনীয়ায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
Image

Housewife was found hanging : বিলোনীয়ায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ অভিযোগ পরিকল্পিত হত্যার৷ তবে অন্য একটি সূত্রে বলা হয়েছে, অবৈধ সম্পর্কের জেরে ফাঁসিতে আত্মহত্যা করল ওই গৃহবধূ৷ গৃহবধূর নাম স্বপ্ণা ত্রিপুরা(২৪)৷ বাড়ী বিলোনিয়া ভারত চন্দ্রনগর ব্লক এর অধীন উত্তর ভারতচন্দ্র নগরের যুম টিলা এলাকায়৷ তবে কবে নাগাদ এই আত্মহত্যা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ ঘটনায় জানা যায় স্বপ্ণা ত্রিপুরা বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফিরে আসেনি৷


বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করার পর গতকাল স্বপ্ণা ত্রিপুরাকে খুঁজে না পেলেও আজ সন্ধ্যায় বাড়ির পাশে এক রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই স্বপ্ণা ত্রিপুরাকে৷ খবর দেওয়া হয় বিলোনিয়া মহিলা থানার পুলিশকে৷ খবর পেয়ে বিলোনিয়া মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্ণা ত্রিপুরার ঝুলন্ত মৃত দেহ পর্যবেক্ষণ করার পর ময়নাতদন্তের জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়৷ জানা যায় গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার স্বপ্ণা ত্রিপুরার অবৈধ সম্পর্ক দেখে ফেলে উনার স্বামী বলরাম ত্রিপুরা৷


এরপরে সৃষ্টি হয় ঝামেলা৷ খবর দেওয়া হয় বাপের বাড়ির লোকজনকে৷ শুক্রবার স্বপ্ণা ত্রিপুরার বাপের বাড়ির লোকজনেরা স্বপ্ণা ত্রিপুরার স্বামীর বাড়িতে এসে স্বপ্ণা ত্রিপুরাকে বুঝিয়ে শুনিয়া যায়৷ স্বপ্ণা ত্রিপুরার বাপের বাড়ির লোকজন শশুর বাড়ীর থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই স্বপ্ণা ত্রিপুরা ঘর থেকে বেরিয়ে যায়৷ এদিকে জানা যায় স্বপ্ণা ত্রিপুরা রাজমিস্ত্রি জোগালি কাজ করতো,এই জোগালি কাজ করতে গিয়েই পর পুরুষের সাথে পরিচয় হয় স্বপ্ণা ত্রিপুরার৷


ঘটনার জানাজানি হতেই শুরু হয়ে যায় সংসারের ঝামেলা৷ বর্তমানে স্বামী বলরাম ত্রিপুরা স্ত্রীকে হারিয়ে দিশেহারা কারণ স্বপ্ণা ত্রিপুরার পাঁচ বৎসর ও আড়াই বছরের পুত্র ও কন্যা সন্তান রয়েছে৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

প্রসঙ্গত, বিবাহ বহির্ভুত সম্পর্কের ঘটনা ইদানিংকালে অতি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে৷ প্রকাশ্যে আসতেই পারিবারিক ঝামেলা বাড়ছে৷ ঘটছে নানা ধরনের অপরাধমূলক কাজকর্ম৷ এই সামাজিক ও চারিত্রিক অধপতনের জন্য উদ্বেগ প্রকাশ করছে তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

রেগুলেটরি গ্যাপ কমানোর নামে জনগণের ঘাড়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা : মানিক দে

আগরতলা, ২২ আগস্ট : রেগুলেটরি গ্যাপ কমানোর নামে সরকার জনগণের উপর অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দিয়েছে। একসময়…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

‘বন্দে মাতরম’-এর ঐতিহ্য রক্ষায় বিজেপির প্রস্তাব, দুই স্তবকে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তের নিন্দা

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর সম্মান, মর্যাদা ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার পক্ষে শনিবার একটি প্রস্তাব…

ByByNews Desk Aug 22, 2026

জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন ত্রিপুরার রঞ্জন দেবনাথ

আগরতলা, ২২ আগস্ট: জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬-এর জন্য দেশের ৪৮ জন শিক্ষকের তালিকায় স্থান পেলেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাশুল ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে দ্বিধাদ্বন্দ্বে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং সরকারের ঘোষিত ভর্তুকি নিয়ে রাজ্য সরকারের অবস্থানকে প্রশ্নের মুখে দাঁড় করালেন…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top