News Flash

  • Home
  • Uncategorized
  • Executive meeting was held in Teliamura : বিজেপির বিভিন্ন সংগঠনের সম্পাদক সভাপতি দের নিয়ে এই কার্যকারীনী বৈঠক তেলিয়ামুড়ায়
Image

Executive meeting was held in Teliamura : বিজেপির বিভিন্ন সংগঠনের সম্পাদক সভাপতি দের নিয়ে এই কার্যকারীনী বৈঠক তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ সেপ্ঢেম্বর৷৷ ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে এবং বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এক কাজ করেন এ বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মহকুমার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমা ঘাট কমিনিউটি হল গৃহে শুক্রবার৷বিজেপি রাজ্য কমিটির নির্দেশ অনুসারে খোয়াই জেলার ৬ টি মন্ডলের সভাপতি ও সম্পাদক এবং দলের বিভিন্ন সংগঠনের সম্পাদক সভাপতি দের নিয়ে এই কার্যকারীনী বৈঠক হয়৷ দলীয় পতাকা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুক্রবার এই কার্যকারীনি বৈঠক শুরু হয়৷ শুক্রবার সকাল ১১ টা নাগাদ৷

এই দিনেরে কার্যকরণ এ বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রভারী বিনোদন সোনকর, উত্তর-পূর্বাঞ্চলের সংগঠনের মন্ত্রী৷ এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ অতুল দেববর্মা, খোয়াই জেলা প্রভারি অমিত রক্ষিত সহ জেলার ছয়টি মন্ডলের এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি এবং সম্পাদকরা৷ বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, সংগঠনকে আরও বেশি করে শক্তিশালী করে তোলার জন্যই রাজ্য কমিটির নির্দেশ অনুসারে এই কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব যে নির্দেশ দেবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মন্ডল সেই ভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে৷ উদ্দেশ্য সংগঠনকে শক্তিশালী করে তোলা৷ এছাড়া সাংগঠনিকভাবে সংগঠনকে মজবুত এবং শক্তিশালী করার লক্ষ্যে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য প্রভারিবিনোদন সোনকর, উত্তর-পূর্বাঞ্চলের সংগঠনের মন্ত্রী, সহ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণী রায় এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ অতুল দেববর্মা৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top