News Flash

  • Home
  • Uncategorized
  • Congress criticised BJP Government : চাকরি নিয়ে বিজেপি জোট সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা অজয় কুমার
Image

Congress criticised BJP Government : চাকরি নিয়ে বিজেপি জোট সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা অজয় কুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।।
রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণের সাথে সবচেয়ে বড় ধোঁকা হয়েছে। ভিশন ডকুমেন্ট অনুযায়ী যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই পালন করেনি বিজেপি সরকার। এ সরকার বলেছিল, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মিসকলে চাকরি দেওয়া হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে চাকরি মিস হয়ে গেছে।কর্মচারীদের সপ্তম পে কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে প্রতিশ্রুতিও পালন হয়নি। বাইরে থেকে মানুষ এনে আউটসোর্সিং -এর মাধ্যমে কাজ করানো হচ্ছে।

কিন্তু রাজ্যের ছেলেমেয়েরা কর্মসংস্থানের অভাবে ভুগছে। আইন শাসন বলতে কিছুই নেই। বিরোধী দলের নেতৃত্ব পীযূষ কান্তি বিশ্বাস, বীরজিৎ সিনহা, মানিক সরকার পর্যন্ত আক্রান্ত হয়েছেন। একটা স্বৈরতান্ত্রিক সরকার চলছে। বুধবার বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুললেন কংগ্রেসের রাজ্যে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ডঃ অজয় কুমার।

তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগনের স্বার্থে কোন কাজ হয়নি। আইন শাসন বলতে কিছু নেই। রাজনৈতিক পরিবেশ বদলানোর হাওয়া বইছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, দেশে ইউ পি এ সরকার থাকতে দেশে ২৬ কোটির কম মানুষ দারিদ্রতার রেখার নিচে নেমে আসে। কিন্তু বর্তমান বিজেপি সরকারের বেকারত্ব, অসুরক্ষা এবং বেরোজগারি কারণে গরিবের হার সবচেয়ে বেশি।

নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশে পেট্রোলের মূল্য ১০০ টাকার অধিক চলে গেছে। ৩ কোটির অধিক মানুষ মধ্যবিত্ত থেকে গরিবি রেখায় নেমে গেছে। আর এটাই বর্তমান দেশের অবস্থান। রাজনীতি মানে মানুষের সেবা করা। আঘাত নামিয়ে আনার নয় বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top