News Flash

  • Home
  • Uncategorized
  • Deputation to the Director of Higher Education : স্নাতকের শংসাপত্র চেয়ে উচ্চ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন
Image

Deputation to the Director of Higher Education : স্নাতকের শংসাপত্র চেয়ে উচ্চ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ চলতি মাসেই স্নাতক শংসাপত্র প্রদানের দাবিতে আজ বুধবার উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছেন এমবিবি এবং বিবিএম কলেজের ছাত্রছাত্রীরা৷ পরিস্থিতি স্বাভাবিক থাকলে জুনেই তাঁরা স্নাতক শংসাপত্র পেতেন৷ কিন্তু করোনার প্রকোপে এখন তা অনিশ্চিত হয়ে পড়েছে৷


আজ মহারাজা বীরবিক্রম কলেজ এবং বীরবিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষা ভবনে যান৷ তাঁদের বক্তব্য, করোনার প্রকোপে এ বছর পরীক্ষা হয়নি এখনও৷ অনলাইনে পরীক্ষার সূচি নির্ধারিত হলেও কোনও এক অজ্ঞাত কারণে তা বাতিল হয়ে গেছে৷ কিন্তু এখন সময় মতো স্নাতকের শংসাপত্র না পাওয়া গেলে ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য আবেদন জানানো যাবে না৷ তাঁদের দাবি, এমবিবি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ আগস্ট থেকে ৪ সেপ্ঢেম্বরের মধ্যে পরীক্ষার সূচি নির্ধারিত হয়েছিল৷ এতে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল৷ কিন্তু এখন পর্যন্ত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷


তাঁদের আরও বক্তব্য, এখন অফলাইনে পঠন-পাঠন এবং তার পর যদি পরীক্ষা হয় তাহলে অনেকটা সময় অতিরিক্ত প্রয়োজন হবে৷ অথচ ইতিমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এমন-কি এনআইটি আগরতলা ফলাফল ঘোষণা করেছে৷ তাঁদের দাবি, চলতি মাসেই স্নাতকের শংসাপত্র প্রদানের ব্যবস্থা করা হোক৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top