News Flash

  • Home
  • Uncategorized
  • Campaign of healthy childhood and healthy adolescence : সুুস্থ শৈশব-সুুস্থ কৈশোর অভিযানের সূচনা করলেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী
Image

Campaign of healthy childhood and healthy adolescence : সুুস্থ শৈশব-সুুস্থ কৈশোর অভিযানের সূচনা করলেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ আজকের শিশু ও কিশোর-কিশোরীরা যদি সুুস্থ দেহ নিয়ে বড় হতে না পারে তাহলে সমাজের সার্বিক বিকাশ সম্ভব নয়৷ তারা সমাজে অন্য সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবেনা৷ রাজ্যের শিশু, কিশোর-কিশোরীরা যাতে সুুস্থ দেহ ও মন নিয়ে বড় হতে পারে সেজন্যই মুখ্যমন্ত্রী সুুস্থ শৈশব-সুুস্থ কৈশোর অভিযানের সূচনা হয়েছে৷
আজ রাণীরবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সুুস্থ শৈশব-সুুস্থ কৈশোর অভিযানের উদ্বোধন করে তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী একথা বলেন৷

অনুষ্ঠানে তিনি বলেন, আজকের শিশু ও কিশোর-কিশোরীরা আস্তে আস্তে বড় হয়ে উঠবে৷ ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব নেবে৷ অনুষ্ঠানে তিনি রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের কথা তুলে ধরেন৷ তথ্য ও সংস্ক’তি মন্ত্রী কোভিড পরিস্থিতিতেও রাজ্যে আশাকর্মী ও অঙ্গনওয়াড়িকর্মীগণ বাড়ি বাড়ি গিয়েও কোভিড টিকাকরণে যেভাবে কাজ করেছেন তার ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই কোভিড টিকাকরণে ত্রিপুরা দেশের অনেক রাজ্য থেকে এগিয়ে রয়েছে৷ অনুষ্ঠানে তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী কয়েকজন শিশু ও কিশোর-কিশোরীকে ভিটামিন-এ সিরাপ খাইয়ে দেন৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান শঙ্কর সাহা, পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিষ দাস, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন ক’ষ্ণ আচার্য, জেলা নোডাল অফিসার ডা. সুুখেন্দ নাথ প্রমুখ৷ পশ্চিম ত্রিপুরা জেলায় ১ লক্ষ ৭৬ হাজার ৬৭০ জন শূন্য থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের এই অভিযানের আওতায় আনা হবে৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top