News Flash

  • Home
  • প্রধান খবর
  • Helpless woman could not report : থানার ফোন বোবা, চুরির ঘটনায় পুলিশে খবর দিতে পারেননি অসহায় মহিলা
Image

Helpless woman could not report : থানার ফোন বোবা, চুরির ঘটনায় পুলিশে খবর দিতে পারেননি অসহায় মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। থানার ফোন বোবা। তাই, চুরির ঘটনায় থানায় গিয়ে নালিশ জানাতে হয়েছে জনৈক মহিলার। স্বাস্থ্য দফতরের করণিক সন্ধ্যা পাল ভৌমিকের অভিযোগ, গতকাল রাতে চুরির ঘটনা টেলিফোনে থানায় জানাতে পারিনি। থানার ফোন নষ্ট। তাই, আজ ভোরে নিজে গিয়ে পুলিশে খবর দিয়েছি।


তিনি আজ বলেন, গতকাল রাতে তাঁর বাড়িতে চুরি হয়েছে। জয়নগর পিয়ারী বাবুর বাগান এলাকার বাসিন্দা ওই মহিলার দাবি, রাতে বাড়ির নিচতলায় চোর হানা দিয়েছিল। পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছে। বাড়িতে স্বর্ণালংকার কিংবা নগদ টাকা বিশেষ ছিল না। তাই, বড় ধরনের ক্ষতি হয়নি। কিন্ত, দামী বাসন চোর নিয়ে গেছে। তাছাড়া, পুরো ঘর তছনছ করে দিয়ে গেছে।


তাঁর অভিযোগ, চুরির ঘটনা আঁচ করতে পেরে বটতলা ফাড়িতে যোগাযোগের চেষ্টা করেছি বহুবার। কিন্ত, কেউ সাড়া দেননি। তাই, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিজেই থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি। তিনি বলেন, থানায় গিয়ে দেখি একজন কর্মী রয়েছেন। তিনি জানিয়েছেন থানার ফোন দীর্ঘদিন ধরেই নষ্ট হয়ে রয়েছে। ওই মহিলা বলেন, মানুষ বিপদে পড়লে থানার সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। কারণ, দীর্ঘদিন ধরে থানার ফোন নষ্ট হয়ে রয়েছে, কিন্ত উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন হেলদোল নেই।


তাঁর আরও অভিযোগ, রাতে শহরে কারফিউ জারি রয়েছে। ফলে, একা একজন মহিলার পক্ষে থানায় যাওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে থানার ফোন সচল রাখা খুবই জরুরি। তাছাড়া, কারফিউ চলাকালীন সময়ে চুরির ঘটনায় তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top