News Flash

  • Home
  • বিনোদন
  • BJP organized a thanksgiving rally : আগরতলা সিটি সেন্টারের সামনে ধন্যবাদ সূচক রেলি সংগঠিত করল বিজেপি
Image

BJP organized a thanksgiving rally : আগরতলা সিটি সেন্টারের সামনে ধন্যবাদ সূচক রেলি সংগঠিত করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অগাস্ট।। বিজেপি সদর জেলা কমিটির পক্ষ থেকে সোমবার আগরতলা সিটি সেন্টারের সামনে ধন্যবাদ সূচক রেলি সংগঠিত করা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে যেভাবে কাজ করে চলেছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়ে সোমবার রাজধানীর আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে ধন্যবাদ সূচক রেলি সংগঠিত করেছে বিজেপি সদর জেলা কমিটি।

রেলিতে অংশ নেন বিজেপির সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য। রেলিতে অংশ নিয়ে তিনি বলেন রাজ্যে নব্বই মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে বলেও তিনি দাবি করেন। এই সাফল্যের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর প্রয়াসকে স্বাগত জানান। রাজ্যবাসীর তরফ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সদর জেলা কমিটির সভাপতি ডক্টর অলক ভট্টাচার্য।করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের দেওয়া বিধি-নিষেধ যথাযথভাবে মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রত্যেককেই মাক্স পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে বলে তিনি উল্লেখ করেন।

Releated Posts

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top