News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • ভারতের জন্য সোনা জিততে চাই, সেটাই আমার আসল লক্ষ্য : লভলিনা
Image

ভারতের জন্য সোনা জিততে চাই, সেটাই আমার আসল লক্ষ্য : লভলিনা

টোকিও, ৩০ জুলাই (হি.স.) : সেমিফাইনালে পৌঁছে ভারতের জন্য সোনা জয়ই লক্ষ্য টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ নিশ্চিত লভলিনা বড়গোহাঁইয়ের। সেমিফাইনালে উঠে সেই কথাই জানালেন ভারতীয় বক্সার । তিনি বলেন, ভারতের জন্য ‘‘সোনা জিততে চাই। সেটাই আমার আসল লক্ষ্য।”

শুক্রবার চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন তিনি। সেমিফাইনালে উঠে লভলিনা বলেন, ‘‘কোয়ার্টার ফাইনালে জিতে দারুণ লাগছে। এ বার সেমিফাইনাল জেতাই লক্ষ্য। চেষ্টা করব আরও ভাল খেলতে। ভারতের জন্য সোনা জিততে চাই। সেটাই আমার আসল লক্ষ্য।”


মহম্মদ আলির ভক্ত লভলিনা মেরি কমের থেকে অনুপ্রেরণা নিয়েই সাফল্যের লক্ষ্যে এগিয়ে যেতে চান। তিনি বলেন, “আমি ফুটওয়ার্ক এবং লম্বা পাঞ্চের ক্ষেত্রে মহম্মদ আলিকে অনুসরণ করি। বক্সিং রিংয়ে নামার পর থেকেই আমি মেরি কমের নাম শুনে আসছি। আমি খুবই আনন্দিত যে উনি অলিম্পিক্সে আমাদের সঙ্গে টোকিওতেই আছেন। ওঁকে জীবনে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। ওঁখে দেখে আমি অনুপ্রেরিত হই।”জানান লভলিনা।

প্রসঙ্গত, ২০০৮ সালে বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিংয়ের হাত ধরে। ২০১২ সালে মেরি কম জেতেন দ্বিতীয় পদক। নয় বছর পরে ফের বক্সিংয়ে পদক আসছে দেশে। দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে পদক দিচ্ছেন লভলিনা।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top