News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ
Image

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে ১৭টি গরু আটক করেছে বাইখোড়া থানার পুলিশ। অভিযানে দুটি বোলেরো গাড়িও জব্দ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বাইখোড়া থানার সেকেন্ড অফিসার বিরজিত দাসের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে টিআর -০৩-ই- ১৬০০ এবং টিআর -০৮ – এ – ১৬১২ নম্বরের দুটি বোলেরো গাড়ি থেকে মোট ১৭টি গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার হওয়া গরুগুলি লাউলাং এলাকার বাসিন্দা সপন দত্ত নামে এক ব্যক্তি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাইখোড়া ও পোয়াংবাড়ী এলাকার বিভিন্ন সড়ক ব্যবহার করে সীমান্ত পেরিয়ে গরু পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে। এই চক্রে আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগও উঠেছে। যদিও এসব অভিযোগের সত্যতা এখনও পুলিশিভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে, স্থানীয়দের একাংশের অভিযোগ, পূর্বে বাইখোড়া থানার তৎকালীন ওসি বিষ্ণুচন্দ্র দাসের সময় এলাকায় গরু পাচারের ঘটনা নিয়ে নানা অভিযোগ উঠেছিল। এমনকি কিছু ব্যক্তি মাসিক লেনদেনের মাধ্যমে পাচার চালাতেন বলেও দাবি করা হচ্ছে। তবে এই অভিযোগের পক্ষে কোনও সরকারি প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনা প্রসঙ্গে বাইখোড়া থানার সেকেন্ড অফিসার বিরজিত দাস জানান, “এই ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলির প্রকৃত মালিক কে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশের এই অভিযানের পর সীমান্ত এলাকায় সক্রিয় গরু পাচার চক্রের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তদন্তে প্রকৃত তথ্য উঠে আসবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই তাদের প্রত্যাশা।

Releated Posts

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top