News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
Image

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তোলা হলে আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সোনামুড়া থানায় একটি অপহরণের মামলা দায়ের হয়। অভিযোগ ছিল, মূল অভিযুক্ত তাঁর কয়েকজন আত্মীয়ের সহায়তায় সোনামুড়া মহকুমা থেকে এক নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করে উদয়পুর মহকুমায় নিয়ে যান।

মামলার তদন্ত চলাকালীন অভিযুক্তের কয়েকজন আত্মীয়কে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পেশ করে।

পুলিশ জানিয়েছে, মামলায় নাবালিকার অপহরণের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ আইন এবং পকসো আইন-এর প্রাসঙ্গিক ধারাও যুক্ত করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপহরণ, বাল্যবিবাহ কিংবা এ ধরনের অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তি এবং যারা বাল্যবিবাহকে প্রশ্রয় দেবেন, তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top