News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় স্কুলভ্যান দুমড়ে-মুচড়ে নিহত ৪, মৃতদের মধ্যে ৩ পড়ুয়া
Image

মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় স্কুলভ্যান দুমড়ে-মুচড়ে নিহত ৪, মৃতদের মধ্যে ৩ পড়ুয়া

কলকাতা, ১৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণে শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় একটি স্কুলভ্যান দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় তিনজন স্কুলপড়ুয়াসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিন পড়ুয়া ও স্কুলভ্যানের চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৭টা নাগাদ গোবিন্দপুর রেলগেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক তার কিছুক্ষণ আগে আপ লাইনে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পরও রেলগেট খোলা ছিল। সেই সুযোগে স্কুলপড়ুয়াদের নিয়ে স্কুলভ্যানটি রেললাইন পার হতে শুরু করে।

ঠিক সেই সময় ডাউন লাইনে দ্রুতগতিতে আসা নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনটি স্কুলভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয় পুলিশ।

পুলিশের এক কর্তব্যরত আধিকারিক জানান, ঘটনাস্থলেই তিন পড়ুয়াসহ চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত তিন পড়ুয়া ও ভ্যানচালককে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে রেলগেট পরিচালনায় দায়িত্বে থাকা গেটম্যানের গাফিলতির অভিযোগ উঠে এসেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেন দ্রুতগতিতে আসার খবর থাকা সত্ত্বেও তিনি রেলগেট বন্ধ করেননি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুলভ্যানের চালকের কোনও গাফিলতি ছিল না। রেলগেট খোলা থাকায় তিনি স্বাভাবিকভাবেই রেললাইন পার হচ্ছিলেন এবং দ্রুতগতির ট্রেন আসার বিষয়ে তিনি অবগত ছিলেন না।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই হাওড়া থেকে রেলের চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্তকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তদন্ত শেষে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবে।

।।।।।।।।।

Releated Posts

বেরেলিতে গোরু জবাইয়ের অভিযোগে পুলিশের অভিযান, গ্রেফতার ২; উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বেরেলি জেলায় গোরু জবাইয়ের অভিযোগে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

দারুণ উদ্যোগ, ভারত!’— দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনায় প্রশংসায় প্রাক্তন ইউএনইপি প্রধান এরিক সোলহেইম

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধনের আগে দেশের এই ঐতিহাসিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রসংঘের…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026

বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমির সমীক্ষা করবে রাজ্য, শিল্পোন্নয়নে পুনর্ব্যবহারের নীতি আনছে পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): বন্ধ বা অচল শিল্পপ্রতিষ্ঠানের মালিকানাধীন অব্যবহৃত জমির পূর্ণাঙ্গ সমীক্ষা চালিয়ে সেগুলিকে শিল্পোন্নয়নের কাজে কীভাবে…

ByByNews Desk Jul 16, 2026

আবার শূন্য থেকে শুরু করতেও ভয় পাই না, ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৫ জুলাই(আইএএনএস) : রাজনৈতিক প্রাসঙ্গিকতা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রয়োজনে আবারও শূন্য থেকে পথচলা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন…

ByBySandeep Biswas Jul 15, 2026

দুই নবনির্বাচিত সদস্যকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন বুধবার সংসদ ভবনে দুই নবনির্বাচিত রাজ্যসভা…

ByByNews Desk Jul 15, 2026

Leave a Reply

Scroll to Top