News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী
Image

ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ জুন,২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্ব-সহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি ব্লকের মিলনায়তনে স্ব-সহায়ক দলের সদস্যাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সারাদেশে ১০ কোটিরও বেশি মহিলা স্ব-সহায়ক দলের সঙ্গে যুক্ত। ত্রিপুরায় ৫৪ হাজার স্ব-সহায়ক দল রয়েছে এবং ৫ লক্ষ ৪০ হাজার মহিলা এই স্ব-সহায়ক দলগুলির সঙ্গে যুক্ত রয়েছেন। সারা দেশে প্রায় ৩ কোটি লাখপতি দিদি রয়েছেন।  এর মধ্যে ত্রিপুরায় লাখপতি দিদির সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার। 
কেন্দ্রীয় নারী ও  শিশুকল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বাল্যবিবাহ রোধ করতে স্ব-সহায়ক দলের দিদিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্ব-সহায়ক দলগুলোকে নানা ধরনের সামাজিক কাজ করতেও পরামর্শ দিয়েছেন। 
তিনি বলেন, ত্রিপুরায় স্ব-সহায়ক দলের সদস্যাদের নিষ্ঠা, উদ্যোক্তা-সুলভ মনোভাব এবং স্বনির্ভরতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মহিলা চালিত স্বনির্ভর গোষ্ঠীগুলো  গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। ‘ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন’-এর আওতায় পরিচালিত এই স্ব-সহায়ক গোষ্ঠীগুলি ত্রিপুরার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে বাস্তবায়নে ত্রিপুরা সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। স্ব-সহায়ক দলের সদস্যাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী স্ব-সহায়ক দলের সদস্যাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top