News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামনগরের ফ্ল্যাট বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শুভ্রজিৎ চৌধুরীর
Image

রামনগরের ফ্ল্যাট বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শুভ্রজিৎ চৌধুরীর

আগরতলা, ২৬ জুন: আগরতলার রামনগর এলাকার একটি বহুতল আবাসনে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত যুবক শুভ্রজিৎ চৌধুরীর মৃত্যু হয়েছে। আজ সকালে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রামনগরের একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা শুভ্রজিৎ চৌধুরীর গোটা শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মৃত শুভ্রজিৎ চৌধুরীর বাড়ি আগরতলার কের চৌমুহনি এলাকায়। তিনি সিপ অ্যাবাকাস সংস্থায় কর্মরত ছিলেন। কর্মস্থলেই তিনি এই মর্মান্তিক বিস্ফোরণের শিকার হন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে রামনগরের ওই বহুতল আবাসনে আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় ভবনের অন্তত ১২ থেকে ১৩টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনায় শুভ্রজিৎ চৌধুরী ছাড়াও আরও একজন গুরুতর আহত হন, যিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা ঘটনাটির কারণ খতিয়ে দেখছে। বিস্ফোরণের কারণ নিয়ে এখনো ধোঁয়াশা বিরাজ করছে।

Releated Posts

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরায় ছয় মাসে ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটকের আগমন, তাঁদের মধ্যে বিদেশী ৯ হাজার ৪২৪ জন

নয়াদিল্লি, ১০ আগষ্ট : চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরার জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে বাড়ছে চাহিদা, আগরতলায় ৫১ বিদেশি ক্রেতার অংশগ্রহণ

আগরতলা, ১০ আগস্ট: ত্রিপুরায় জৈব চাষের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে যেখানে রাজ্যে প্রায়…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার, ভেদাভেদের রাজনীতির পথেই এগোতে চাইছে বিজেপি: মানিক সরকার

আগরতলা, ১০ আগস্ট : জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার। বরং ভেদাভেদের রাজনীতির পথেই আগামীতে এগোতে চাইছেন…

ByByTaniya Chakraborty Aug 10, 2026
Scroll to Top