News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেবদারু থানা এলাকায় দুই বাংলাদেশি নাগরিক আটক
Image

দেবদারু থানা এলাকায় দুই বাংলাদেশি নাগরিক আটক

বেলোনিয়া, ২৫ জুন: অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেবদারু ফাঁড়ির পুলিশ। আটক দুই ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর আটক দুই ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কীভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করেছেন এবং তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top