News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা

আগরতলা, ২৫ জুন: দীর্ঘ সাত বছর ধরে বেহাল রাস্তার দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অবশেষে আন্দোলনের পথ বেছে নিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক নমঃপাড়া ও তাতিপাড়া এলাকার বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকালে জোলাইবাড়ি-বেলোনিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রধান যোগাযোগ সড়কটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে, ফলে প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় উন্নয়নের আশায় ছিলেন বাসিন্দারা। তবে তাদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাস্তার সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ তাদের।

বিক্ষোভকারীরা জানান, এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রী, রোগী এবং কর্মজীবী মানুষদের প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই বাধ্য হয়েই তারা সড়ক অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জোলাইবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) নবব্রত দত্ত। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

তবে স্থানীয়দের বক্তব্য, শুধু আশ্বাস নয়, এবার দ্রুত কাজ শুরু হোক। এখন এলাকাবাসীর নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। রাস্তা সংস্কারের কাজ কবে শুরু হয়, সেটাই দেখার অপেক্ষায় পশ্চিম পিলাকের মানুষ।

Releated Posts

গাছ ভেঙে ঘর বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার; দুর্যোগ মোকাবেলায় অব্যবস্থার অভিযোগ

তেলিয়ামুড়া, ২৫ জুন: প্রবল দুর্যোগের মধ্যে তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় এক পরিবারের উপর নেমে এল বড় বিপদ। বুধবার রাতে…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

দেবদারু থানা এলাকায় দুই বাংলাদেশি নাগরিক আটক

বেলোনিয়া, ২৫ জুন: অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেবদারু ফাঁড়ির পুলিশ। আটক দুই ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

সাধারণ মানুষের সমস্যা সমাধান করা এবং তাঁদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম প্রধান দায়িত্ব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: সমস্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধান করার লক্ষ্য নিয়ে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ জুন: গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 24, 2026

Leave a Reply

Scroll to Top