News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ২, ক্ষতিগ্রস্ত একাধিক ফ্ল্যাট, ঘটনাস্থল পরিদর্শনে মেয়র
Image

ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ২, ক্ষতিগ্রস্ত একাধিক ফ্ল্যাট, ঘটনাস্থল পরিদর্শনে মেয়র

আগরতলা, ২৫ জুন: ভরদুপুরে শহরের রামনগর এলাকায় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে একটি বহুতল ফ্ল্যাটবাড়ি। আকস্মিক ওই শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। অনেকেই দ্রুত ফ্ল্যাট ছেড়ে নিচে নেমে আসেন এবং আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের মতো একটি জোরালো শব্দ শোনা যায়, যার ফলে ভবনের কিছু অংশ কেঁপে ওঠে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যেই ফ্ল্যাটের একাংশ ঝলসে যায়। বিস্ফোরণের তীব্রতায় ভবনের অন্তত ১২ থেকে ১৩টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই ঘটনায় দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি অথবা কোনও যান্ত্রিক সরঞ্জামের আকস্মিক বিকল হওয়ার কারণে এই শব্দের সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে ভবনের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরায় ছয় মাসে ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটকের আগমন, তাঁদের মধ্যে বিদেশী ৯ হাজার ৪২৪ জন

নয়াদিল্লি, ১০ আগষ্ট : চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরার জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে বাড়ছে চাহিদা, আগরতলায় ৫১ বিদেশি ক্রেতার অংশগ্রহণ

আগরতলা, ১০ আগস্ট: ত্রিপুরায় জৈব চাষের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে যেখানে রাজ্যে প্রায়…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার, ভেদাভেদের রাজনীতির পথেই এগোতে চাইছে বিজেপি: মানিক সরকার

আগরতলা, ১০ আগস্ট : জনগণের জ্বলন্ত সমস্যা সমাধানে আগ্রহী নয় সরকার। বরং ভেদাভেদের রাজনীতির পথেই আগামীতে এগোতে চাইছেন…

ByByTaniya Chakraborty Aug 10, 2026
Scroll to Top