News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
Image

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর কালিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আর্ট প্রতিযোগিতা ও রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ধর্মনগর ট্রাফিক ইউনিট ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ধর্মনগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সড়ক নিরাপত্তা বিষয়ক চিত্রাঙ্কনের মাধ্যমে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা তুলে ধরে। হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের ডিএসপি দেবজ্যোতি সিনহা, ধর্মনগর থানার এসআই মনোজ পাল, ট্রাফিক বিভাগের এএসআই অতিকা রঞ্জন দাসসহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত অতিথিরা শিক্ষার্থী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।
ডিএসপি দেবজ্যোতি সিনহা বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে শিক্ষা ও সচেতনতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে দুর্ঘটনার হার অনেকটাই কমানো সম্ভব।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয় এবং নিরাপদ ও সচেতন সমাজ গঠনে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বার্তা প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top