News Flash

  • Home
  • দেশ
  • ‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
Image

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগে বুধবার সল্টলেকের বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী বিজেপি কর্মী সঞ্জয় পাইড়া দাবি করেছেন, প্রায় দেড় বছর আগে একাধিক সভায় ফিরহাদ হাকিম মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বক্তব্য রেখেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

অভিযোগ দায়েরের পর সঞ্জয় পাইড়া বলেন, “২০২৪ সালের ৭ নভেম্বর সন্দেশখালিতে তৃণমূলের একটি সভায় তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মহিলাদের সম্পত্তি হিসেবে উল্লেখ করেছিলেন এবং প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন। সেই ঘটনার ভিডিও আমাদের কাছে রয়েছে। সেদিনই অভিযোগ জানাতে থানায় এসেছিলাম, কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। আজ নতুন করে অভিযোগ দায়ের করেছি।”

তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৩ জুলাই একটি সরকারি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ধর্মীয় বিভাজনমূলক ও উসকানিমূলক মন্তব্য করেছিলেন।

পাইড়ার দাবি, “তখনও আমরা থানায় অভিযোগ জানাতে এসেছিলাম, কিন্তু তা গ্রহণ করা হয়নি। আজ সেই বিষয়েও লিখিত অভিযোগ করেছি। ধর্মীয় বিভাজন ও উসকানিমূলক মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং তাঁকে গ্রেফতার করা হোক।”

পুলিশের ভূমিকা নিয়েও মন্তব্য করেন অভিযোগকারী। তাঁর দাবি, “আগে মমতার পুলিশ আমাদের অভিযোগ নিত না, বরং বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের হতো। এখন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে।”

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি করা হয়েছে।

এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Releated Posts

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে রাহুলের সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি…

ByByNews Desk Jul 21, 2026

মধ্যপ্রদেশ বিধানসভায় ইউসিসি বিল ঘিরে তুমুল বিক্ষোভ, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি কংগ্রেসের

ভোপাল, ২১ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে মঙ্গলবার ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল, ২০২৬ নিয়ে তুমুল বাগ্‌যুদ্ধ…

ByByNews Desk Jul 21, 2026

দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top