News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ ও বিএসএফের তৎপরতায় উদ্ধার ৫টি চোরাই গবাদিপশু, বাংলাদেশে পাচারের চেষ্টা ব্যর্থ
Image

পুলিশ ও বিএসএফের তৎপরতায় উদ্ধার ৫টি চোরাই গবাদিপশু, বাংলাদেশে পাচারের চেষ্টা ব্যর্থ

আগরতলা, ৭ জুন: খোয়াই জেলার মরানদীর পাড় এলাকা থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ। পুলিশের তৎপরতায় বাংলাদেশে পাচারের চেষ্টা ব্যর্থ হওয়ায় স্বস্তি ফিরেছে গবাদি পশুর মালিকদের মধ্যে।

জানা গেছে, শনিবার গভীর রাতে মরা নদীর পাড় এলাকা থেকে চারটি গবাদি পশু চুরি হয়। রাত্রিকালীন টহলদারি চলাকালীন খোয়াই থানার এসআই দেবপ্রসাদ চক্রবর্তী দত্তবাড়ি এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে গবাদিপশুগুলিকে নিয়ে সীমান্তের দিকে যেতে দেখেন। পুলিশি উপস্থিতি টের পেয়ে চোরেরা গরুগুলি ফেলে নদীর দিক দিয়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গরু উদ্ধার করে থানার হেফাজতে রাখে। পরে তদন্তে গরুগুলির মালিক হিসেবে মরা নদীরপাড় এলাকার বাসিন্দা সঞ্জয় গোপে (পিতা: মহাদেব গোপে)-কে শনাক্ত করা হয়। সঞ্জয় গোপে জানান, উদ্ধার হওয়া চারটি গরুর আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকারও বেশি।

এদিকে, সীমান্ত সংলগ্ন নদীর পাড় থেকে আরও একটি গরু উদ্ধার করা হয়। ওই গরুর মালিক হিসেবে চন্দন ঘোষকে শনাক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চারটি গরু উদ্ধারের সময় চোরদের ধরতে বিএসএফকে খবর দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় নদীর পাড় থেকে পঞ্চম গরুটিও উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনায় গরু পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top