News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যাসাগর এলাকায় জলাবদ্ধতা সমস্যা সমাধানে স্থায়ী সমাধানের আশ্বাস সাংসদ রাজীব ভট্টাচার্যের
Image

বিদ্যাসাগর এলাকায় জলাবদ্ধতা সমস্যা সমাধানে স্থায়ী সমাধানের আশ্বাস সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ৭ জুন: বিদ্যাসাগর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার তিনি স্থানীয় কর্পোরেটরকে সঙ্গে নিয়ে এলাকাটি পরিদর্শন করেন এবং বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

জানা গেছে, বনকুমারী থেকে বিদ্যাসাগর হয়ে হাওড়া নদীতে জল নিষ্কাশনের জন্য একটি ড্রেন রয়েছে। তবে বর্ষাকালে হাওড়া নদীর জল ওই ড্রেন দিয়ে উল্টো পথে প্রবেশ করায় বিদ্যাসাগর বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ফলে প্রতি বছরই চরম দুর্ভোগের শিকার হন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। আজ এই এলাকা পরিদর্শন করেছেন সাংসদ।

পরিদর্শন শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বিদ্যাসাগর এলাকার এই জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি জানান, প্রতাপগড় বিধানসভার অন্তর্গত ৩০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে রাস্তাঘাট, ড্রেনসহ বিভিন্ন সমস্যার বিষয়ে এলাকাবাসীর সাথে কথা হয়েছে। আগামী দিনে এই সমস্ত চলমান সমস্যাগুলির দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি প্রয়োজনে তিনি তাঁর সাংসদ উন্নয়ন তহবিল থেকেও আর্থিক সহায়তা প্রদান করবেন।

সাংসদ আরও জানান, এলাকাবাসীর সুবিধার্থে বিদ্যাসাগরে একটি ওয়ার্ড অফিস এবং স্ট্রিট ভেন্ডার জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও একটি সুশৃঙ্খল পরিকাঠামো তৈরি হবে।

এলাকাবাসীরা আশা প্রকাশ করেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বহুদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং বর্ষাকালে তাদের দুর্ভোগ অনেকটাই কমবে।

——–

Releated Posts

পশ্চিম থানার বড় সাফল্য, উদ্ধার ২৫টি হারানো মোবাইল ও ৩৫ লক্ষ টাকার স্বর্ণালংকার

আগরতলা, ৭ জুন: চুরি ও হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Jun 7, 2026

তিন মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার পিছু বৃদ্ধি ২৯ টাকা

আগরতলা, ৭ জুন: সাধারণ মানুষের ওপর ফের মূল্যবৃদ্ধির চাপ। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ানো হলো গৃহস্থালিতে ব্যবহৃত এলপিজি…

ByByReshmi Debnath Jun 7, 2026

তুইসই জলপ্রপাতে মর্মান্তিক মৃত্যু, পর্যটন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৬ জুন: উত্তর ত্রিপুরার কমলপুর মহকুমার সাইকাবাড়ি এলাকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র তুইসই জলপ্রপাতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার…

ByByNews Desk Jun 6, 2026

শ্রমিক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে সরব সিআইটিইউ, আন্দোলনের কর্মসূচি ঘোষণা

আগরতলা, ৬ জুন: শ্রমিক স্বার্থ সুরক্ষা, শ্রম কোড বাতিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে জুন…

ByByNews Desk Jun 6, 2026

Leave a Reply

Scroll to Top