News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে জিবি বাজার এলাকায় সাফাই অভিযান
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে জিবি বাজার এলাকায় সাফাই অভিযান

আগরতলা, ৭ জুন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আগরতলার জিবি এলাকায় এক বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হয়। বিজেপির ৬ আগরতলা মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

রবিবার আয়োজিত এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, ৬ আগরতলা মণ্ডলের সভাপতি-সহ দলের অন্যান্য পদাধিকারী ও কর্মীরা।

কর্মসূচির মাধ্যমে এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম সাহা  বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালের
১২ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে এদিন জিবি বাজার এলাকায় ৬ আগরতলা মন্ডলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচির যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে দেশ এগিয়ে চলেছে, তারই অংশ হিসেবে এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এদিন দলীয় নেতা-কর্মীরা জিবি এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন এবং পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top