News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র আন্দোলনে ত্রিপুরার মাধবী বিশ্বাস, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি
Image

দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র আন্দোলনে ত্রিপুরার মাধবী বিশ্বাস, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি

আগরতলা, ৬ জুন : নিট, সিইউইটি, সিবিএসই সংযুক্ত বিভিন্ন পরীক্ষা এবং এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলেন ত্রিপুরার কনটেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাস। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সমর্থনে আয়োজিত এই আন্দোলনে উপস্থিত থেকে তিনি শিক্ষা ব্যবস্থা ও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধবী বিশ্বাস বলেন, দেশে একটি বড় পরিবর্তনের সময় এসে গেছে। তিনি জানান, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপের চিন্তাধারা এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তাঁর অবস্থানকে সমর্থন জানাতেই তিনি দিল্লিতে এসেছেন।

মাধবী বিশ্বাসের দাবি, বর্তমানে দেশের শিক্ষাব্যবস্থা নানা সমস্যার সম্মুখীন। শিক্ষা ক্ষেত্রসহ বিভিন্ন সরকারি দফতরে দুর্নীতির অভিযোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে আগামী প্রজন্মের উপর। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের স্বার্থ ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে অভিজিৎ দীপ যেভাবে ভাবছেন তা অন্য কোনও রাজনৈতিক শক্তি বা সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না।

প্রসঙ্গত, শনিবার দিল্লির যন্তর মন্তরে নিট, সিইউইটি, সিবিএসই সংযুক্ত বিভিন্ন পরীক্ষা এবং এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির সর্মথনে বিক্ষোভে শামিল হন বহু আন্দোলনকারী। আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপ মঞ্চে উপস্থিত হতেই স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ডে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

বিক্ষোভকারীরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটি, পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও উত্থাপন করা হয় আন্দোলন মঞ্চ থেকে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top