News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রমিক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে সরব সিআইটিইউ, আন্দোলনের কর্মসূচি ঘোষণা
Image

শ্রমিক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে সরব সিআইটিইউ, আন্দোলনের কর্মসূচি ঘোষণা

আগরতলা, ৬ জুন: শ্রমিক স্বার্থ সুরক্ষা, শ্রম কোড বাতিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে জুন ও জুলাই মাস জুড়ে বিভিন্ন স্থানে মিছিল, সভা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিক সম্মেলনের এমনটাই জানিয়েছে শ্রমিক সংগঠন সিআইটিইউ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, জুন ও জুলাই মাস জুড়ে বিভিন্ন স্থানে মিছিল, সভা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগস্ট মাসে বৃহত্তর বিক্ষোভ কর্মসূচিরও আয়োজন করা হবে।

সিআইটিইউ-র সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে অভিযোগ করেন, রাজ্য সরকার বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে বিদ্যুতের বিল বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। তিনি বিদ্যুৎ নিগমের এই ধরনের পদক্ষেপের তীব্র সমালোচনা করে অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ বিল এবং অন্যান্য উপায়ে আরোপিত অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানান।

তিনি আরও বলেন, পেট্রোল, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

সিআইটিইউ-র রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত চারটি শ্রম কোডের তীব্র বিরোধিতা করেন। তাঁর অভিযোগ, এই শ্রম কোডগুলি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা খর্ব করে মালিকপক্ষের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রণীত হয়েছে।

তিনি বলেন, শ্রম কোড কার্যকর হলে শ্রমিক ছাঁটাইয়ের পথ আরও সহজ হবে এবং শ্রমিকদের চাকরির নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাঁর দাবি, এই নীতির কারণে বিভিন্ন শিল্প ও কলকারখানায় নতুন শ্রমিক নিয়োগের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।

সাংবাদিক সম্মেলন থেকে সিআইটিইউ নেতৃবৃন্দ শ্রমিক স্বার্থবিরোধী বলে দাবি করা নীতিগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং শ্রমিক-কর্মচারীদের আগামী কর্মসূচিগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আবেদন জানান।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top