News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরের মায়াছড়িতে পরপর দুই দফা অগ্নিসংযোগ, বিধবা মহিলার বাড়ি পুড়ে ছাই; আতঙ্কে এলাকাবাসী
Image

কমলপুরের মায়াছড়িতে পরপর দুই দফা অগ্নিসংযোগ, বিধবা মহিলার বাড়ি পুড়ে ছাই; আতঙ্কে এলাকাবাসী

কমলপুর, ৫ জুন: ধলাই জেলার কমলপুর মহকুমার মায়াছড়ি খেলার মাঠ সংলগ্ন এলাকায় এক বিধবা মহিলার বাড়িতে পরপর দুই দফা অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের এই হামলায় বাড়ির আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দু’দিন ধরে একই বাড়িকে লক্ষ্য করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে বিধবা মহিলার বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা অধিকাংশ সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্দশার মধ্যে রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার এই মহিলার বাড়িতে প্রথম আগুন লাগানো হয়। তখন ঘরের সব আসবাবপত্র নষ্ট হয়নি। এমনকি আগুন লাগানোর বেশ কিছু চিহ্নও ছিল। পুলিশ এসে ঘটনার তদন্ত করে গেছিল। কিন্তু গতকাল রাতে প্রচুর পরিমাণে কেরোসিন ঢেলে পুনরায় আগুন লাগানো হয়েছে। গতকালের আগুনে গোটা ঘর ভস্মীভূত হয়ে গেছে। ঘরে আর কিছুই অবশিষ্ট নেই। প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়ির মালিক বিধবা মহিলা বর্তমানে দেওঘরে অবস্থান করছেন। প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও দাবি ওঠেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top