News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫ জুন পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Image

৫ জুন পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: আগামী ৫ জুন ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরকালে তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চলমান বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করবেন এবং আগরতলার পুরাতন রাজভবন অর্থাৎ পুষ্পবন্ত প্যালেসে প্রস্তাবিত পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা এ কথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে সীমান্ত নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। বিশেষ করে ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে স্মার্ট বর্ডার ফেন্সিং প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, অমিত শাহ পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার সীমান্তবর্তী এলাকাও পরিদর্শন করতে পারেন। তবে তাঁর চূড়ান্ত সফরসূচি এখনও নির্ধারিত হয়নি। সফরকালে তিনি লঙ্কামুড়া সীমান্ত এলাকা পরিদর্শন সহ ও বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর।

এদিকে, ৪ জুন মেঘালয়ে অনুষ্ঠিতব্য ২৩তম প্লেনারি অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি জানান, এর আগের প্লেনারি অধিবেশনের আয়োজন করেছিল ত্রিপুরা।

বিনিয়োগ সংক্রান্ত বিষয়ের আহ্বায়ক হিসেবে ওই অধিবেশনে উত্তর-পূর্বাঞ্চলে আরও বেশি বিনিয়োগ আকর্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, পরিকাঠামোগত উন্নয়ন এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করবেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (টিএসএসি)-এর কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কেও অধিবেশনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

উল্লেখ্য, আগরতলার ঐতিহ্যবাহী পুষ্পবন্ত প্যালেসকে কেন্দ্র করে একটি আধুনিক পাঁচতারা হোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি টাটা গোষ্ঠীর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক ভূমিপূজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top