News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী দিনে ত্রিপুরায় শিল্পায়নের বিরাট সম্ভাবনা রয়েছে: মুখ্যমন্ত্রী
Image

আগামী দিনে ত্রিপুরায় শিল্পায়নের বিরাট সম্ভাবনা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: আগামী দিনে ত্রিপুরায় শিল্পায়নের এক বিরাট সম্ভাবনা রয়েছে। এই শিল্পোন্নয়নের ফলে রাজ্যের সামগ্রিক অর্থনীতিতে গতি আসবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্পায়নের এই সুফল কেবল শহরাঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর মাধ্যমে রাজ্যের দূরবর্তী ও প্রান্তিক এলাকার মানুষের, বিশেষ করে জনজাতি অধ্যুষিত অঞ্চলের জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হবে। আজ ত্রিপুরায় শিল্প ক্ষেত্রে সামগ্রিক বিকাশ এবং বিনিয়োগের পরিবেশকে আরও সুদৃঢ় করতে সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরার গভর্নিং বডির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা একথা বলেন।

বৈঠকের শুরুতে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরন গিত্যে সচিত্র প্রতিবেদনের মাধ্যমে ত্রিপুরায় শিল্প সম্ভাবনার বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। একই সাথে, বর্তমানে ইচ্ছুক বিনিয়োগকারীরা রাজ্যের কোন কোন খাতে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছেন, সে বিষয়েও তিনি মুখ্যমন্ত্রীকে বিস্তারিতভাবে অবগত করেন। রাজ্যের শিল্প ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন নতুন প্রকল্পের প্রস্তাব এবং বিনিয়োগের উদীয়মান সুযোগসমূহ এই উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এছাড়া, ত্রিপুরার রবার, বাঁশ ও চা-সহ বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে কীভাবে নতুন শিল্প গড়ে তোলা যায় তা নিয়েও সভায় আলোচনা হয়। পাশাপাশি শিল্প গড়ার পথে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্য সচিব জে. কে. সিনহা এবং মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত থেকে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top