News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড় আদালত চত্বরে তীব্র উত্তেজনা, শ্লীলতাহানির অভিযোগ ঘিরে বিক্ষোভে উত্তাল এলাকা
Image

বিশালগড় আদালত চত্বরে তীব্র উত্তেজনা, শ্লীলতাহানির অভিযোগ ঘিরে বিক্ষোভে উত্তাল এলাকা

নিজস্ব প্রতিনিধি,  বিশালগড়, ১ জুন: বিশালগড়ের বহুল আলোচিত গুলিকাণ্ডের অভিযুক্ত রণবীর সরকারের স্ত্রীকে কেন্দ্র করে সোমবার বিশালগড় আদালত চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, মামলার তদন্তকারী অফিসার মিঠুন সাহা আদালত চত্বরে অভিযুক্তের স্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং শ্লীলতাহানির চেষ্টা চালান। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার প্রতিবাদে আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এলাকার বহু মহিলা। তারা অভিযুক্ত তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। বিক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ।

অভিযোগ উঠেছে, বিক্ষোভরত মহিলাদের ছত্রভঙ্গ করতে পুলিশ বলপ্রয়োগ করে। এ সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে কয়েকজন মহিলা আহত হন বলে দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, বিশালগড় থানার ওসি বিজয় দাসের নির্দেশেই মহিলাদের ওপর হামলা চালানো হয়েছে। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার জেরে আদালত চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ, স্লোগান ও পুলিশি তৎপরতার ফলে আদালত চত্বর কার্যত উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে, অভিযুক্ত তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে সরব হয়েছে বিক্ষোভকারীরা। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারাও।
ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতির ওপর প্রশাসন নিবিড় নজর রাখছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top