News Flash

  • Home
  • দেশ
  • জ্বালানির দাম বৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা খাড়্গের, ‘ব্যর্থতার বোঝা সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে’
Image

জ্বালানির দাম বৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা খাড়্গের, ‘ব্যর্থতার বোঝা সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে’

নয়াদিল্লি, ১৯ মে (আইএএনএস): পেট্রোল ও ডিজেলের দাম ফের বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, নিজেদের নীতিগত ব্যর্থতা ঢাকতে কেন্দ্র সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর পরই খাড়্গের এই প্রতিক্রিয়া সামনে আসে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লেখেন, “মাত্র চার দিন আগে জ্বালানির দাম বাড়ানো হয়েছিল, আর এবার ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করল ভারত সরকার। দীর্ঘ বক্তৃতা, প্রচার এবং মিতব্যয়িতার উপদেশের আড়ালে নিজেদের ব্যর্থতার বোঝা সাধারণ মানুষের উপর চাপানোর প্রক্রিয়া জোরকদমে চলছে।”

এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কেও নিশানা করেন। ভারতের তেল আমদানি এবং বিদেশনীতি প্রসঙ্গে প্রশ্ন তুলে খাড়্গে বলেন, “যিনি নিজেকে ‘বিশ্বগুরু’ বলে প্রচার করেন, তাঁকেই রুশ তেল কেনার অনুমতির জন্য আমেরিকার কাছে এক মাসের সময়সীমা বৃদ্ধির আবেদন করতে হয়েছে। এর মাধ্যমে ১৪০ কোটি ভারতীয়ের আত্মসম্মানে আঘাত করা হচ্ছে।”

তিনি প্রশ্ন তোলেন, “যদি সরকার দাবি করে থাকে যে এই তেল কেনার অনুমতি পাওয়া গিয়েছে, তাহলে সাধারণ মানুষকে কেন পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বোঝা বহন করতে হবে?”

খাড়্গে আরও অভিযোগ করেন যে ভারতীয় জনতা পার্টি সরকারের দূরদর্শিতা ও নেতৃত্বের অভাব রয়েছে। তাঁর দাবি, সংকটের সময়ে সরকার নির্বাচনী রাজনীতি ও প্রচারে ব্যস্ত থেকেছে।

এছাড়াও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশে প্রচারমূলক কার্যক্রম চালালেই কেউ “বিশ্বগুরু” হয়ে উঠতে পারেন না। সাধারণ মানুষ জানতে চায়, বর্তমান সংকট মোকাবিলায় সরকার কী পদক্ষেপ করছে।

তিনি আরও মন্তব্য করেন, “মানুষ জানতে চায় বাস্তব সমস্যার সমাধান কী। ‘আম কীভাবে খান’ বা ‘কোন টনিক খান’— এই ধরনের বিষয় নিয়ে মানুষের আগ্রহ নেই।”

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top