News Flash

  • Home
  • দিনের খবর
  • দেওয়াসে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত একাধিক; ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

দেওয়াসে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত একাধিক; ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোপাল/দেওয়াস, ১৪ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের দেওয়াস জেলার টঙ্ককালা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “দেওয়াস জেলার টঙ্ককালায় বাজি কারখানার বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর অত্যন্ত হৃদয়বিদারক।”

তিনি জানান, উপমুখ্যমন্ত্রী জগদীশ, স্বরাষ্ট্রসচিব এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে রাজ্য সরকারের তরফে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ইন্দোরে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরও কাঁপতে শুরু করে। বিস্ফোরণের পর কারখানার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় দেহাংশ। চিৎকার ও হুড়োহুড়ির মধ্যে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ শুরু করা হয়। গ্রামবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও মধ্যপ্রদেশের হারদায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয় এবং আহত হন ১৪৯ জন।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top