News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস
Image

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে ক্ষোভের আবহের মধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা যুব কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা।

তাঁর অভিযোগ, প্রশ্নফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর মনোবল ভেঙে পড়েছে এবং কেন্দ্রীয় শিক্ষাব্যবস্থার দুর্নীতি ও চরম গাফিলতির প্রকৃত চিত্র প্রকাশ্যে এসেছে।

নীল কমল সাহার দাবি, জাতীয় শিক্ষানীতি ২০২০ উচ্চশিক্ষাকে আর্থিকভাবে সচ্ছলদের পক্ষে ঝুঁকিয়ে দিয়েছে, ফলে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীরা আরও প্রান্তিক হয়ে পড়ছে। তিনি অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করা হচ্ছে এবং বিগত কয়েক বছরে ধারাবাহিক প্রশ্নফাঁসের ঘটনার সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেন্দ্র সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি।

ত্রিপুরা যুব কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী-এর পদত্যাগ দাবি করা হয়েছে। পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ভেঙে দিয়ে পরীক্ষার দায়িত্ব পুনরায় রাজ্যগুলির হাতে ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে।

সংগঠনের দাবি, গোটা ঘটনার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করতে হবে, যাতে এই চক্রের মূলচক্রী ও রাজনৈতিক মদতদাতাদের চিহ্নিত করা যায়। একই সঙ্গে কোনও অতিরিক্ত আর্থিক বা মানসিক চাপ ছাড়াই স্বচ্ছভাবে পুনরায় পরীক্ষা আয়োজনের দাবিও তোলা হয়েছে।

এছাড়া অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে আসা সেই সমস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে, যারা পরীক্ষার প্রস্তুতির জন্য ঋণ নিয়েছেন বা সম্পত্তি বন্ধক রাখতে বাধ্য হয়েছেন।

নীল কমল সাহা বলেন, নিট-ইউজি কেলেঙ্কারি প্রমাণ করে দিয়েছে, বিজেপি সরকারের আমলে দুর্নীতি কীভাবে লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি জানান, শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ এবং বারবার প্রশ্নফাঁসের ঘটনার বিরুদ্ধে দেশজুড়ে যে আন্দোলন গড়ে উঠছে, তাতে যুব কংগ্রেস সক্রিয়ভাবে অংশ নেবে।

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top