News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তীব্র পানীয় জলের সংকট উদয়পুরের রাজারবাগে, ক্ষোভে এলাকাবাসী
Image

তীব্র পানীয় জলের সংকট উদয়পুরের রাজারবাগে, ক্ষোভে এলাকাবাসী

উদয়পুর, ১২ মে : দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন উদয়পুর পৌরসভা এলাকার রাজারবাগের বাসিন্দারা। কখন জল আসে আর কখন জল চলে যায়, তা নিয়েও চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এলাকার মানুষ।

স্থানীয় মহিলাদের অভিযোগ, গত পাঁচ থেকে সাত মাস ধরে রাজারবাগ এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ হচ্ছে না। বহুবার উদয়পুর পুর নিগম এবং জল সম্পদ দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

এলাকাবাসীদের দাবি, যে জল সরবরাহ করা হচ্ছে তা ব্যবহারের অযোগ্য। জলে অতিরিক্ত মাত্রায় আয়রন থাকায় রান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজে সমস্যায় পড়তে হচ্ছে। অনেকের অভিযোগ, ওই জল ব্যবহার করলে বাসনপত্র ও কাপড়েও দাগ পড়ছে।

এই পরিস্থিতিতে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। দ্রুত বিশুদ্ধ ও নিয়মিত পানীয় জল সরবরাহের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন রাজারবাগের বাসিন্দারা।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top