News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি, অটো চালকদের তৎপরতায় ধরা পড়ল চোর
Image

প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি, অটো চালকদের তৎপরতায় ধরা পড়ল চোর

বিশালগড়, ১২ মে : প্রকাশ্য দিবালোকে ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে সোমবার গকুলনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে অটো চালকদের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে অভিযুক্ত চোর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশনগর চা বাগান সংলগ্ন রেল ব্রিজ এলাকার সামনে থেকে একটি ছাগল চুরি করে নিয়ে আসে এক ব্যক্তি। অভিযোগ, ছাগলটি যাতে ডাকাডাকি করতে না পারে, সেজন্য তার মুখ বেঁধে অত্যন্ত সতর্কতার সঙ্গে গকুলনগর রাস্তারমাথা অটো স্ট্যান্ড এলাকায় পৌঁছায় অভিযুক্ত।

অটো স্ট্যান্ডে থাকা চালকদের নজরে আসে ছাগলটির মুখ বাঁধা রয়েছে। এতে সন্দেহ হওয়ায় তাঁরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেরার মুখে অভিযুক্ত অসংলগ্ন কথা বলতে থাকলে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে চাপের মুখে সে স্বীকার করে যে রেল ব্রিজ এলাকা থেকে ছাগলটি চুরি করে এনেছে।

এরপর খবর দেওয়া হয় বিশালগড় পুলিশে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে এবং উদ্ধার হওয়া ছাগলটিকে থানায় নিয়ে যায়।

ঘটনার পর অটো চালকদের তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top