News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গকুলনগরে বিশাল বটগাছ উপড়ে বিপত্তি, অল্পেতে জন্য রক্ষা চালক-যাত্রীদের
Image

গকুলনগরে বিশাল বটগাছ উপড়ে বিপত্তি, অল্পেতে জন্য রক্ষা চালক-যাত্রীদের

আগরতলা, ৯ মে: এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল গকুলনগরের পণ্ডিত চৌমুহনী এলাকা। আচমকাই একটি বিশাল আকৃতির প্রাচীন বটগাছ উপড়ে পড়ে জনবহুল রাস্তার ওপর। গাছটি সরাসরি একটি চলন্ত গাড়ি ও একটি বাইকের ওপর আছড়ে পড়ে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার হঠাৎ করেই পণ্ডিত চৌমুহনী এলাকার ব্যস্ত সড়কের ধারে থাকা পুরনো বটগাছটি ভেঙে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ি ও একটি বাইক গাছের নিচে চাপা পড়ে যায়। যদিও দুটি যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। চালক ও যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান।

এলাকাবাসীর দাবি, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। প্রতিদিন শত শত যানবাহনের পাশাপাশি বহু স্কুল পড়ুয়া এই পথ দিয়ে যাতায়াত করে। ঠিক যে সময় গাছটি উপড়ে পড়ে, সেই সময় রাস্তায় তুলনামূলক ভিড় কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি গাছটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজও শুরু হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলি চিহ্নিত করে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top