News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাহুলকিশোর রায়ের মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, থানায় অভিযোগ বর্নালী গোস্বামীর
Image

রাহুলকিশোর রায়ের মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, থানায় অভিযোগ বর্নালী গোস্বামীর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ মে :
ধর্মনগরের বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সামাজিক মাধ্যমে একটি বিস্ফোরক পোস্টকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। শুক্রবার রাতে ঘটনাকে ঘিরে সরগরম হয়ে ওঠে ধর্মনগরের রাজনৈতিক মহল।

সামাজিক মাধ্যমে বিশ্বজিত দে নামে এক ব্যক্তি নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী-র সহধর্মিনী বর্ণালী গোস্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। ওই পোস্টে দাবি করা হয়, মুখ্যমন্ত্রী মানিক সাহা রাহুলকিশোর রায়ের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলেও তদন্ত প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা চলছে এবং “বর্নালী গোস্বামীর বাহিনী” পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে।

এই পোস্ট প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর শুক্রবার রাতে বর্নালী গোস্বামী স্বয়ং ধর্মনগর থানায় উপস্থিত হয়ে ওসি মিনা দেববর্মার কাছে বিশ্বজিত দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, কুরুচিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, যা তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা।

থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্নালী গোস্বামী বলেন, “একটি অত্যন্ত দুঃখজনক ঘটনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কিছু মহল বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম টেনে এনে অপমান করার চেষ্টা হচ্ছে।”

তিনি আরও বলেন, রাহুলকিশোর রায়ের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপের দাবি জানান।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরের রাজনৈতিক অন্দরে চাপানউতোর তুঙ্গে উঠেছে। সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। পাশাপাশি তদন্ত প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top