News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন
Image

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত হওয়ায় স্বাভাবিক যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে ড্রজারের সাহায্যে যানবাহন পারাপার করানো হচ্ছে।

জানা গেছে, সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং বৃষ্টির জলে তা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়িগুলি দীর্ঘক্ষণ আটকে পড়ে রয়েছে।

এদিন সকালে থেকেই সড়কের দুই প্রান্তে কয়েকশো যানবাহন আটকে পড়ে। যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা যায়। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এক যাত্রীর কথায়, ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, না আছে খাবারের ব্যবস্থা, না কোনো আশ্রয় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।

প্রশাসনের তরফে পরিস্থিতির গুরুত্ব স্বীকার করে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ঘটনা আবারও সামনে আনল ত্রিপুরার গুরুত্বপূর্ণ সড়কগুলির ভঙ্গুর অবস্থা, যেখানে মাঝারি বৃষ্টিতেই যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

আসন্ন বর্ষা মরশুমের আগে রাজ্যের প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘমেয়াদি ও টেকসই অবকাঠামো গড়ে তোলার দাবি জোরদার হচ্ছে বিভিন্ন মহলে। আপাতত আগরতলা-খোয়াই সড়কই রাজ্যের দুর্বল পরিকাঠামোর এক স্পষ্ট প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top