News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাস ও বাইকের সংঘর্ষে আহত যুবক, বিশৃঙ্খল পার্কিং নিয়ে ক্ষোভ
Image

বাস ও বাইকের সংঘর্ষে আহত যুবক, বিশৃঙ্খল পার্কিং নিয়ে ক্ষোভ

শান্তিরবাজার ২৭ এপ্রিল: সোমবার শান্তিরবাজারের বিজেপি পার্টি অফিস সংলগ্ন জাতীয় সড়কে বাস ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন এক যুবক। আহতের নাম ত্রিজিৎ মালাকার (২২)। তিনি শান্তিরবাজার পুরাতন হাসপাতাল রোড এলাকার বাসিন্দা।

জানা গেছে, টিআর০১_কিউ_ ৬৮৯৪ নম্বরের একটি বাইক এবং টিআর০১- সি -১৪১৬ নম্বরের একটি বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, আগরতলা থেকে সাব্রুমগামী বাসটি যাত্রী তুলতে হঠাৎ করে রাস্তার মাঝে থেমে পড়ে। এতে পিছন থেকে আসা বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে সজোরে ধাক্কা মারেন। সংঘর্ষের জেরে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিরবাজার এলাকায় দীর্ঘদিনের একটি সমস্যার দিকেই আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এলাকায় কোনও নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় আগরতলা-সাব্রুম রুটের বাসগুলি যত্রতত্র দাঁড় করানো হয়, ফলে প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়দের মতে, আজকের দুর্ঘটনাটিও এই অনিয়মিত পার্কিংয়ের ফল। তারা অবিলম্বে নির্দিষ্ট বাসস্ট্যান্ড নির্ধারণ এবং পরিবহন দপ্তরের সক্রিয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। অভিজ্ঞ মহলের মতে, যথাযথ ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।
এখন দেখার বিষয়, এই ঘটনার পর প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top